বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালে সাংবাদিকসহ নিহত ১৫ জন
logo

ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালে সাংবাদিকসহ নিহত ১৫ জন

ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন দক্ষিণ গাজার একটি হাসপাতালে । নিহতদের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত চারজন সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, নাসের হাসপাতালে ওই হামলায় তাদের এক ক্যামেরাপার্সন নিহত হয়েছেন। অন্য তিনজন নিহত সাংবাদিক কাজ করতেন আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনবিসির হয়ে।

হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স জানায়, প্রথম হামলায় কয়েকজন নিহত হন। পরে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছালে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়, এতে আরও হতাহত হয়।

হাসপাতালের প্রধান ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে ভিডিও ফুটেজে। এক ভিডিওতে দেখা যায়, এক চিকিৎসক সাংবাদিকদের সামনে রক্তমাখা কাপড় দেখাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আরও একটি হামলা হয়।

রয়টার্স জানায়, তাদের নিহত ক্যামেরাপার্সনের নাম হুসাম আল-মাসরি। বাকি তিনজন হলেন—আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ সালামেহ, এপির সাংবাদিক মারিয়াম আবু ডাক্কা এবং এনবিসির ফটোগ্রাফার মুয়াথ আবু তাহা।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ২৪৪ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন