৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় অভিযুক্তদের আটক করেছে। কর্মকর্তারা তাদের ‘গুপ্তচর, অপারেশনাল ও মিডিয়া ভাড়াটে’ হিসেবে উল্লেখ করেছেন, যাদেরকে ‘আমেরিকান ও জায়নিস্ট শত্রুর’ সঙ্গে সম্পৃক্ত বলা হয়েছে।
ইরানি কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার জাতীয়তা প্রকাশ করা হয়নি। অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে দুটি উপসাগরীয় দেশের জন্য গুপ্তচরবৃত্তি করছিলেন।
ইরনার প্রতিবেদনে বলা হয়, উত্তর–পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তিনি সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ওই দুই উপসাগরীয় দেশের কাছে পাঠাতেন, পরে সেগুলো ওয়াশিংটন ও ইসরায়েলের সঙ্গে ভাগ করা হতো বলে দাবি করা হয়েছে।
এছাড়া গ্রেপ্তার হওয়া আরেকজনের বিরুদ্ধে ইরানের দক্ষিণ–পূর্ব সীমান্তে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ করা হয়েছে। তিনি সামরিক ও নিরাপত্তা বাহিনীর অবস্থান, চলাচল এবং প্রতিরক্ষা স্থাপনা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন বলে দাবি করেছেন কর্মকর্তারা।
সূত্র: সিএনএন
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
৩০ জনকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় অভিযুক্তদের আটক করেছে। কর্মকর্তারা তাদের ‘গুপ্তচর, অপারেশনাল ও মিডিয়া ভাড়াটে’ হিসেবে উল্লেখ করেছেন, যাদেরকে ‘আমেরিকান ও জায়নিস্ট শত্রুর’ সঙ্গে সম্পৃক্ত বলা হয়েছে। ইরানি কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের মধ্যে
একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার জাতীয়তা প্রকাশ করা হয়নি। অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে দুটি উপসাগরীয় দেশের জন্য গুপ্তচরবৃত্তি করছিলেন। ইরনার প্রতিবেদনে বলা হয়, উত্তর–পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাভি প্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তিনি সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ওই দুই উপসাগরীয় দেশের কাছে পাঠাতেন, পরে
সেগুলো ওয়াশিংটন ও ইসরায়েলের সঙ্গে ভাগ করা হতো বলে দাবি করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া আরেকজনের বিরুদ্ধে ইরানের দক্ষিণ–পূর্ব সীমান্তে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ করা হয়েছে। তিনি সামরিক ও নিরাপত্তা বাহিনীর অবস্থান, চলাচল এবং প্রতিরক্ষা স্থাপনা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিলেন বলে দাবি করেছেন কর্মকর্তারা। সূত্র: সিএনএন
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত