বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ইসলামপুরে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চুড়ান্ত মনোনয়নের দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ
logo

ইসলামপুরে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চুড়ান্ত মনোনয়নের দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ

জামালপুরের -২ ইসলামপুরে আসনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সনের উপদেস্ট এএসএম আব্দুল হালিমকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার  বেলগাছা ইউনিয়ন বিএনপির আয়োজনে জারুলতলা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে মনোনীত বঞ্চিত এএসএম আব্দুল হালিমের সমর্থকরা।  

উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আঃ রৌফ দানুর সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক,পৌর যুবদলের যগ্ম আহবায়ক মনির খান লোহানী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর মনোনয়ন বাতিল করে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমকে মনোনয়ন প্রদানের দাবি জানান ।  অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন। এর আগে গত ১৯ নভেম্বর সড়কে টায়ার জ্বালিয়ে ও কাফনের কাপড় পড়ে বিক্ষোভ ও অনশন করেন তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন