ইরান হামলার চালিয়েছে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে বাহরাইনের একমাত্র ও বৃহৎ তেল শোধনাগারে। এরপরই বাহরাইনের সেই রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘বাপকো এনার্জিস’ তাদের কার্যক্রম স্থগিত করেছে।
স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাপকো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক সংঘাত এবং শোধনাগারে সরাসরি হামলার কারণে তারা তাদের অনেকগুলো চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা আপাতত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। এতে স্থানীয় চাহিদার ওপর কোনো প্রভাব পড়বে না এবং স্থানীয় বাজারের সমস্ত প্রয়োজন সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে।
বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সোমবার ভোরে সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় ৩২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
বার্তা সংস্থাটি জানিয়েছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক।
মন্ত্রণালয় আরও প্রকাশ করেছে, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে যার মাথা ও চোখে মারাত্মক আঘাত লেগেছে। এছাড়া সাত ও আট বছর বয়সী দুটি শিশু তাদের শরীরের নিচের অংশে গুরুতর আঘাত পেয়েছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী হলো দুই মাস বয়সী এক শিশু।
এদিকে, বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার সোমবার জানিয়েছে যে, মা’মীর এলাকার একটি স্থাপনায় ইরানি হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাহরাইন ডিফেন্স ফোর্স জেনারেল কমান্ডের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শত্রুতা শুরু হওয়ার পর থেকে বাহরাইন এ পর্যন্ত ৯৫টি ব্যালিস্টিক মিসাইল এবং ১৬৪টি ড্রোন ধ্বংস করেছে।
ইরানি হামলার পর বাহরাইনের একমাত্র তেল কোম্পানির কার্যক্রম বন্ধ
ইরানি হামলার পর বাহরাইনের একমাত্র তেল কোম্পানির কার্যক্রম বন্ধ
ইরান হামলার চালিয়েছে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে বাহরাইনের একমাত্র ও বৃহৎ তেল শোধনাগারে। এরপরই বাহরাইনের সেই রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘বাপকো এনার্জিস’ তাদের কার্যক্রম স্থগিত করেছে। স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বাপকো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক সংঘাত এবং শোধনাগারে সরাসরি হামলার কারণে তারা তাদের অনেকগুলো চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা আপাতত স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। এতে স্থানীয় চাহিদার ওপর কোনো প্রভাব পড়বে না
এবং স্থানীয় বাজারের সমস্ত প্রয়োজন সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সোমবার ভোরে সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় ৩২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বার্তা সংস্থাটি জানিয়েছে, আহতদের সবাই বাহরাইনের নাগরিক। মন্ত্রণালয় আরও প্রকাশ করেছে, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে যার মাথা ও চোখে মারাত্মক আঘাত লেগেছে। এছাড়া সাত ও আট বছর বয়সী দুটি শিশু তাদের শরীরের নিচের অংশে
গুরুতর আঘাত পেয়েছে। আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী হলো দুই মাস বয়সী এক শিশু। এদিকে, বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার সোমবার জানিয়েছে যে, মা’মীর এলাকার একটি স্থাপনায় ইরানি হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাহরাইন ডিফেন্স ফোর্স জেনারেল কমান্ডের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শত্রুতা শুরু হওয়ার পর থেকে বাহরাইন এ পর্যন্ত ৯৫টি ব্যালিস্টিক মিসাইল এবং ১৬৪টি ড্রোন ধ্বংস করেছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত