বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানি ড্রোন আরব সাগরে ভূপাতিত করল মার্কিন বাহিনী
logo

ইরানি ড্রোন আরব সাগরে ভূপাতিত করল মার্কিন বাহিনী

আরব সাগরে একটি আমেরিকান বিমানবাহী রণতরির দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার ওয়াশিংটন জানিয়েছে, সমুদ্রে নতুন করে উত্তেজনার কারণে পারমাণবিক আলোচনার পরিকল্পনা ম্লান হয়ে পড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে বলেন, এই ঘটনার পরও মার্কিন দূত স্টিভ উইটকফ ‘এই সপ্তাহের শেষের দিকে ইরানিদের সঙ্গে আলোচনা করবেন’ বলে আশা করা হচ্ছে।

হরমুজ প্রণালিতে মার্কিনী ট্যাঙ্কার আটকানোর চেষ্টার ঘটনাটি ছিল মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সাথে মার্কিন বাহিনীর দ্বিতীয় বড় সংঘাত। একই দিনে আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরির কাছে আসা ইরানি ড্রোন ভূপাতিত করা হয় এবং পরে হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কার আটকানোর চেষ্টা চালানো হয়।

ওয়াশিংটন এবং তেহরান আলোচনায় বসার ব্যাপারে একমত হয়েছে। যদিও সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বারবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন এবং তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, তারা মার্কিন জাহাজ ও ঘাঁটিতে হামলার মাধ্যমে জবাব দেবে।

সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন,আব্রাহাম লিংকনের একটি এফ-৩৫সি যুদ্ধবিমান আত্মরক্ষার জন্য ইরানি ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে।

মার্কিন বাহিনীর উপস্থিতির মধ্যে গত মাসে আরব সাগরে বিমানবাহী জাহাজটি পাঠানো হয়।

খুঁজুন