বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানের সঙ্গে ব্যবসা করলে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
logo

ইরানের সঙ্গে ব্যবসা করলে ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ তেহরানের ওপর চাপ বাড়তেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে এ ঘোষণার কথা জানান। খবর বিবিসি

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই শুল্ক ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’। তবে ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

সোমবার ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সব ধরনের ব্যবসার ওপর ২৫% শুল্ক দেবে।’ তিনি আরও যোগ করেন, ‘এই আদেশ চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।’

ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলো চীন। এরপর রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারত।

এই নতুন শুল্ক আরোপের ঘোষণা আসে এমন এক সময়, যখন ট্রাম্প হুমকি দিয়েছিলেন— যদি তেহরান বিক্ষোভকারীদের হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সোমবার জানান, বিমান হামলাসহ সামরিক বিকল্পগুলো এখনো ‘টেবিলে রয়েছে’।

হোয়াইট হাউস শুল্ক সংক্রান্ত অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি, যার মধ্যে কোন কোন দেশের আমদানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাও অন্তর্ভুক্ত।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, তারা প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর তথ্য যাচাই করেছে।

তবে বিবিসিকে দেওয়া বিভিন্ন সূত্র বলছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এছাড়া হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য সংগ্রহ ও যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিবিসিসহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরানের ভেতর থেকে প্রতিবেদন করতে পারছে না।

উল্লেখ্য, খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্যে বড় ধরনের পতনের কারণে ২৮ ডিসেম্বর তেহরানের দোকানদাররা রাস্তায় নেমে আসেন। এরপরই সেই বিক্ষোভ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

খুঁজুন