ইরানের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।
শুক্রবার (১০ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।
তবে দুই দেশের মধ্যে আলোচনা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননকে ঘিরে মতপার্থক্যের কারণেই এ জটিলতা দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, এতে লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরে তা অস্বীকার করেন। এর পরপরই লেবাননে ইসরায়েলি হামলায় দুই শতাধিক মানুষ নিহত ও প্রায় ১ হাজার ২০০ জন আহত হন।
এ পরিস্থিতিতে ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এ শর্ত এখনো মানা হয়নি।
এর মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’ জানিয়েছে, ইরান ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে। ফলে সম্ভাব্য এই বৈঠক ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে।
ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে, আলোচনা নিয়ে অনিশ্চয়তা
ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে, আলোচনা নিয়ে অনিশ্চয়তা
ইরানের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। শুক্রবার (১০ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের। তবে
দুই দেশের মধ্যে আলোচনা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননকে ঘিরে মতপার্থক্যের কারণেই এ জটিলতা দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছিলেন, এতে লেবাননও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরে তা অস্বীকার করেন। এর পরপরই লেবাননে ইসরায়েলি হামলায় দুই শতাধিক মানুষ
নিহত ও প্রায় ১ হাজার ২০০ জন আহত হন। এ পরিস্থিতিতে ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এ শর্ত এখনো মানা হয়নি। এর মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’ জানিয়েছে, ইরান ইসলামাবাদের সংলাপ স্থগিত করেছে। ফলে সম্ভাব্য এই বৈঠক ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত