বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানের পক্ষে তুরস্কের জোরালো অবস্থান
logo

ইরানের পক্ষে তুরস্কের জোরালো অবস্থান

ইসরায়েলের অবৈধ হামলা থেকে ইরান নিজেদের রক্ষা করছে, বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান । তিনি ইসরায়েলের হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।

বুধবার (১৮ জুন) বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।

এরদোয়ান বলেন, ইরানের আত্মরক্ষা স্বাভাবিক, আইনি ও বৈধ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা শেষ হওয়ার অপেক্ষা না করেই ইসরায়েল তুরস্কের প্রতিবেশী ইরানে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, আঙ্কারা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান দেখতে চায়। তুরস্ক এই সংকটের সমাধানে অবদান রাখতে প্রস্তুত আছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েল। শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু অ সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন