বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে লক্ষ্যবস্তু একাধিক মার্কিন ঘাঁটি
logo

ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে লক্ষ্যবস্তু একাধিক মার্কিন ঘাঁটি

ইরান দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের। শনিবার স্থানীয় সময় সকালে ইরানের সামরিক ও সরকারি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এই পাল্টা আঘাত হানা হয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সংশ্লিষ্ট সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, ইসরায়েলের দিকে ‘ডজনখানেক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইআরজিসি দাবি করেছে, কাতারের Al-Udeid Air Base, কুয়েতের Al-Salem Air Base, সংযুক্ত আরব আমিরাতের Al-Dhafra Air Base এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি জর্ডানের Muwaffaq Al-Salti Air Base এবং উত্তর ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতেও আঘাত হানার দাবি করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির দিকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় পড়ে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বাহরাইনে একটি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি স্থাপনায় আঘাত হেনেছে বলে জানা গেছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কাতারের এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটির আকাশসীমায় ইরানের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। কুয়েতের সেনাপ্রধান এক বিবৃতিতে বলেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগত ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে।’

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, রাজ্য লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ; উভয় দেশের আকাশসীমা বন্ধ
উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়।

সূত্র:সিএনএন

খুঁজুন