ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় মারা গেছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশ পরিচালনার জন্য তিন সদস্যের একটি সাময়িক পরিষদ গঠন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিষদে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও আইন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা শক্তিশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি আয়াতুল্লাহ খামেনির মৃত্যু পরবর্তী অন্তর্র্বতী সময় তত্ত্বাবধান করবেন।
বিবিসি বলছে, ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনিই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি।
অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস নামে ৮৮ সদস্যের ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন।দেশটির সংবিধান অনুযায়ী, এটি তাদের দ্রুতই করতে হবে।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা কঠিন হতে পারে।
রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।
ইরানের অন্তর্র্বতী দায়িত্বে ৩ সদস্যের সাময়িক পরিষদ
ইরানের অন্তর্র্বতী দায়িত্বে ৩ সদস্যের সাময়িক পরিষদ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় মারা গেছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশ পরিচালনার জন্য তিন সদস্যের একটি সাময়িক পরিষদ গঠন করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিষদে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের
প্রধান ও আইন যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা শক্তিশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি আয়াতুল্লাহ খামেনির মৃত্যু পরবর্তী অন্তর্র্বতী সময় তত্ত্বাবধান করবেন। বিবিসি বলছে, ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনিই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। অ্যাসেম্বলি অফ লিডারশিপ এক্সপার্টস নামে ৮৮
সদস্যের ধর্মীয় নেতাদের একটি পরিষদ খামেনির উত্তরসূরি নির্বাচন করবেন।দেশটির সংবিধান অনুযায়ী, এটি তাদের দ্রুতই করতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় নিরাপত্তাজনিত কারণে দ্রুত ওই পরিষদের বৈঠকে বসা কঠিন হতে পারে। রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই সর্বোচ্চ নেতার পদে নিযুক্ত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত