বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প
logo

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। এর মধ্যেই ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন ।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হোসেনের মতো পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (১৭ জুন) ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ধৈর্য কমে আসছে, তবে ‘আপাতত’ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই। তিনি ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। খামেনি ইরানের কোথায় আছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে বলেও জানান ট্রাম্প। প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেন, খামেনি ‘আপাতত’ নিরাপদ আছেন।

এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ খামেনিকে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি হতে পারে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় ক্ষমতাচ্যুত এবং পরবর্তীতে ফাঁসিতে ঝোলানো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো।

ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কাটজ বলেন, আমি ইরানের স্বৈরশাসককে ইসরায়েলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করছি। সূত্র: টাইমস অব ইসরায়েল

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন