বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৭ জন নিহত
logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৭ জন নিহত

ইসরায়েলের ৭ জন নিহত হয়েছে ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায়। আহত অন্তত দুই শতাধিক। নিখোঁজ অন্তত ৩৫ জন। হাইফা ও তেল আবিব শহরসহ ইসরাইলজুড়ে এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। চিকিৎসক ও মিডিয়া রিপোর্টের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

আয়াতুল্লাহ আলী খামেনি হামলার ‘সীমার বাইরে নন’: ইসরায়েল
মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাজ্য: কিয়ার স্টারমার
শনিবার (১৪ জুন) ইরানজুড়ে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আল জাজিরা জানায়, ইরানি হামলার জেরে পুরো ইসরাইলে সাইরেন বেজে উঠে। জেরুজালেম ও হাইফা শহরের আকাশেও ক্ষেপণাস্ত্র দেখা যায়। বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে বলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান আলোচনার মধ্যে বিনা উসকানিতে গত শুক্রবার (১৩ জুন) ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরাইল। সেই হামলা এখনও অব্যাহত রয়েছে।

এতে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জনই শিশু।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন