বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ৩
logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ৩

১২তম দিনে পৌঁছেছে ইরান-ইসরাইল চলমান সংঘাত। এদিনও চলছে উভয় পক্ষের পালটাপালটি হামলা।এর মধ্যে ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এদিন ইরানের টানা তৃতীয় দফায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।খবর বিবিসি ও টাইমস অব ইসরাইলের।

ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, ‘আমরা দেখলাম আঘাতের স্থান থেকে ঘন ধোঁয়া উড়ছে এবং যত এগিয়ে যাচ্ছিলাম, ততই স্পষ্ট হচ্ছিল যে একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। একটি ভবনের বাইরে আমরা একজন পুরুষের লাশ দেখতে পাই। ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে আরও একজন পুরুষ ও একজন নারীর লাশ পাওয়া যায়। আমরা আহতদের জন্য ত্রায়াজ পয়েন্ট (তাৎক্ষণিক চিকিৎসা কেন্দ্র) স্থাপন করেছি এবং বেরিয়ে আসা বাসিন্দাদের স্বাস্থ্যপরীক্ষা করছি।

এমডিএর ভাষায়, সর্বশেষ সতর্কবার্তার পর দক্ষিণাঞ্চলে ঘটনাস্থলে আমাদের মেডিক এবং প্যারামেডিক দল ৩ জনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দিচ্ছে।তারা হলেন- প্রায় ৪০ বছর বয়সি একজন পুরুষ, ৩০ বছর বয়সি এক নারী এবং ২০ বছর বয়সি এক তরুণ। এছাড়াও, একজনের অবস্থা মাঝারি এবং আরও ৫ জনের অবস্থা হালকা’।

এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক এক্স বার্তায় জানিয়েছে, ‘ইসরাইলিরা আবারও আশ্রয়কেন্দ্রে দৌড়াচ্ছে।কারণ ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তারা জানায়, গত এক ঘণ্টার মধ্যে এটি তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা, যার ফলে আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে।এ হামলায় দক্ষিণের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভির এক বিবৃতিতে জানানো হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলাকে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ‘সফল প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করা হয়েছে।

যদিও কাতার দাবি করেছে, সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল আইআরআইএনএন ঘোষণা করেছে, ইসরাইলের ওপর সফল হামলার পর যুদ্ধবিরতি ‘আরোপ’ করা হয়েছে।

ওই ঘোষণায় বলা হয়, কাতারে ইরানের হামলার পর ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘অনুনয়-বিনয়’ করেছেন। রাষ্ট্রীয় টিভির উপস্থাপক বিবৃতিটি পড়ে শোনান।

এছাড়াও বিবৃতিতে আইআরজিসি ও ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের ‘প্রতিরোধ’ উদযাপনের কথা উল্লেখ করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন