বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানে অস্ত্র না পাঠাতে চীন সম্মত হয়েছে: ট্রাম্পের দাবি
logo

ইরানে অস্ত্র না পাঠাতে চীন সম্মত হয়েছে: ট্রাম্পের দাবি

চীন ইরানে কোনো ধরনের অস্ত্র না পাঠানোর বিষয়ে সম্মত হয়েছে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে এ বিষয়ে অনুরোধ জানানোর পর এ সিদ্ধান্ত এসেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, চীন তার প্রতি সন্তুষ্ট, কারণ তিনি স্থায়ীভাবে হরমুজ প্রণালি খুলে দিচ্ছেন।

তিনি বলেন, ‘আমি এটি তাদের জন্যও করছি এবং পুরো বিশ্বের জন্য।’তিনি আরও লেখেন, ‘এই পরিস্থিতি আর কখনো ঘটবে না। তারা ইরানে অস্ত্র না পাঠাতে সম্মত হয়েছে।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও চীন একসঙ্গে ভালোভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র লড়াইয়ে সক্ষম, এবং এক্ষেত্রে তারা যেকোনো দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

এদিকে মঙ্গলবার চীন বলেছে, ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং এটি যুদ্ধবিরতি ক্ষতিগ্রস্ত করতে পারে। অবরোধের আগে হরমুজ প্রণালি দিয়ে সীমিতসংখ্যক জাহাজ চলাচল করছিল, যার মধ্যে চীনা জাহাজও ছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে—এমন খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

খুঁজুন