বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
logo

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

ইরানে আজ রাতেই এযাবৎকালের সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে, বলেছেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন প্রশাসন ইরানের সামরিক স্থাপনার ওপর হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে তিনি জানান।

ডোনাল্ড ট্রাম্প আগেই ইরানের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়ানোর কথা জানিয়েছিলেন। এবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, আজ রাতে ইরানে “আমাদের সবচেয়ে বড় বোমাবর্ষণ কর্মসূচি” পরিচালিত হবে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, এসব সামরিক অবকাঠামো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দেওয়া হবে।

এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তোলেন এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের নীতির কারণে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

এর আগে যুক্তরাষ্ট্র ভারতকে ৩০ দিনের জন্য সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে। বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞার কারণে কোটি কোটি ব্যারেল তেল সাগরে আটকে আছে এবং নিষেধাজ্ঞা শিথিল করলে তেলের সরবরাহ বৃদ্ধি করা সম্ভব হবে।


সূত্র: হারেৎজ

খুঁজুন