বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরান কি পরমাণু অস্ত্র তৈরি করছে, যা জানাল জাতিসংঘ
logo

ইরান কি পরমাণু অস্ত্র তৈরি করছে, যা জানাল জাতিসংঘ

জাতিসংঘ এমন কোনো প্রমাণ পায়নি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি দাবি করেন, পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে তেহরান খুব কাছাকাছি অবস্থানে পৌঁছে গেছে।

যদিও তার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আগেই জানান, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ নেই। এবার একই কথা জানাল জাতিসংঘও। সংস্থাটির পর্যবেক্ষক দল জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এরমধ্যেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, কে সঠিক এবং কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে। ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে, তবে এটিকে একটি কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি ও ব্যাপক পরীক্ষা প্রয়োজন।

তিনি আরও বলেন, অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি।

ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। সেইসঙ্গে আন্তর্জাতিক আইনের আওতায় এটি পরিচালনা করার অধিকার রাখে বলেও জানায় তেহরান।

সূত্র: আল জাজিরা

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন