বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইরান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজে নিরাপত্তা দেবে
logo

ইরান হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজে নিরাপত্তা দেবে

ইরান মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধু দেশ’-এর জন্য নিরাপদ পথ নিশ্চিত করার কথা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা গণমাধ্যমে প্রচারের বিপরীতে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। যেসব দেশকে ইরান ‘বন্ধু’ হিসেবে বিবেচনা করে বা বিশেষ অনুমতি দেয়, তাদের জাহাজ চলাচলে দেশটির সশস্ত্র বাহিনী নিরাপত্তা নিশ্চিত করছে।

রয়টার্সের প্রতিবেদনের বরাতে তিনি জানান, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের পাশাপাশি বাংলাদেশও এই তালিকায় রয়েছে। সম্প্রতি ভারতের দুটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান সংঘাতে জড়িত কিছু উপসাগরীয় দেশের জাহাজকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অঞ্চলটি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং শত্রুপক্ষের জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কোনো কারণ নেই।

এর আগে পাকিস্তানগামী একটি কন্টেইনার জাহাজকে অনুমতি না থাকায় হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য করা হয় বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন হওয়ায় সেখানে সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলছে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে।

খুঁজুন