সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়েছে ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মো. শ্রাবনের মরদেহ।
শুক্রবার (২৯ মে) ভোর ৫টা ১৫ মিনিটে মরদেহ বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নিহত রেমিট্যান্স যোদ্ধার মরদেহ গ্রহণ করেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতের প্রতি গভীর শোক ও সম্মান জানান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে দাফন-কাফনের জন্য নিহতের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তাও তুলে দেন তিনি।
নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইরাকে নিহত শ্রাবনের মরদেহ দেশে ফিরল, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইরাকে নিহত শ্রাবনের মরদেহ দেশে ফিরল, গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়েছে ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মো. শ্রাবনের মরদেহ। শুক্রবার (২৯ মে) ভোর ৫টা ১৫ মিনিটে মরদেহ বহনকারী তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নিহত রেমিট্যান্স
যোদ্ধার মরদেহ গ্রহণ করেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতের প্রতি গভীর শোক ও সম্মান জানান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে দাফন-কাফনের জন্য নিহতের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তাও তুলে দেন তিনি। নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের
বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত