বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
প্রযুক্তি ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
logo

ইন্টারনেটের গতি বাড়িয়ে বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ঘোষণা দিয়েছে গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর। তবে মাসিক মূল্য সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

এতে বলা হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন; যা অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং স্মার্ট সেবা ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

 নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

 এ ছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে।

একই সঙ্গে ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে।

এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত এবং মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে বলে বিশ্বাস করে বিটিসিএল।

গ্রাহক সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য বিটিসিএল কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

খুঁজুন