বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ইমাম ও পুরোহিতগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
logo

ইমাম ও পুরোহিতগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মাগুরার আয়োজনে মঙ্গলবার বিকলে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন  জেলা মডেল আর্দশ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র-এ নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা  জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী।

এ কর্মসূচিতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ অংশগ্রহণ করেন। তারা নিরাপদ খাদ্য বিষয়ে নিজেদের মতামত প্রদান করেন এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন যে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় নেতা হিসেবে ইমাম ও পুরোহিতদের ভূমিকা অগ্রগণ্য। তিনি এ ব্যাপারে তাদেরকে ভুমিকা রাখার আহবান জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন