বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব ইহুদিবাদী শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতে হবে: খামেনি
logo

ইহুদিবাদী শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতে হবে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে । যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর সামাজিক মাধ্যমে তিনি প্রথম এসব নিয়ে কথা বলেছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে খামেনি বলেন, ইহুদিবাদী শত্রু একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে, তাকে শাস্তি দিতে হবে এবং তাকে শাস্তি দেওয়া হচ্ছে; এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ইরানের বার্তা সংস্থা ইসনা নিউজের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইস্পাহান প্রদেশের নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেশারাকির বরাত দিয়ে ইসনার এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। সে সময় সেখানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

ফেশারাকির বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা এক স্বজন নিহত হয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে, ড্রোনের আঘাতে অ্যাম্বুলেন্সটি পথ থেকে সরে যায় এবং পাশ দিয়ে যাওয়া একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন