বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হত্যার অভিযোগ: উলিপুরে বামনি নদীতে মিললো ৪ মাসের ঘুমন্ত শিশুর লাশ
logo

হত্যার অভিযোগ: উলিপুরে বামনি নদীতে মিললো ৪ মাসের ঘুমন্ত শিশুর লাশ

কুড়িগ্রামের উলিপুরে ৪ মাস বয়সের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায়।নিহত শিশু আরিফুল ইসলাম (৪ মাস), দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাঁচপীর বাজার এলাকার আমিনুল ইসলামের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ওই এলাকায় রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় শিশু আরিফুল ইসলামকে বিছানায় ঘুমিয়ে রেখে পাশের বাড়ীতে যান তার মা। কিছুক্ষণ পর বাড়িতে এসে দেখেন শিশু আরিফুল বিছানায় নেই।

এরপর খোঁজাখুজির এক-পর্যায়ে পার্শ্ববর্তী বামনি নদীতে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন ও স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। স্বজনদের

অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু আরিফুল ইসলামকে বিছানা থেকে তুলে নিয়ে হত্যা করে লাশ বামনী নদীতে ফেলে রাখা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। এ ঘটনায় রাতেই শিশুটির পিতা বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন