উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে অবরোধের কারণে। এসব জাহাজের সঙ্গে আটকা পড়েছেন প্রায় ২০ হাজার নাবিক।
বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানান জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান। পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ পানামায় আমেরিকার সামুদ্রিক সম্মেলনে বলেন, ‘এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক ও প্রায় ১ হাজার ৫০০ জাহাজ আটকা রয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে তেহরান পুরো অঞ্চলে পাল্টা পদক্ষেপ নেয় এবং বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে নৌ চলাচলে অবরোধ দেয়।
ডোমিঙ্গেজ বলেন, ‘বিশ্বে ব্যবহৃত মোট পণ্যের ৮০ শতাংশের বেশি পরিবহন হয় সমুদ্রপথে। আটকে পড়া নাবিকরা নির্দোষ মানুষ, যারা প্রতিদিন অন্য দেশের স্বার্থে কাজ করেন। কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা আটকা পড়েছেন।’
তিনি পরে সাংবাদিকদের জানান, ‘৩০টির বেশি জাহাজে হামলার ঘটনায় ১০ জন নাবিক প্রাণ হারিয়েছেন।’
আইএমও প্রধান নাবিকদের প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি এড়াতে উপসাগরীয় অঞ্চলে জাহাজ না পাঠানোর আহ্বান জানান।
বর্তমানে যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।
সূত্র: এএফপি
হরমুজে অবরোধ: উপসাগরে আটকা ১৫০০ জাহাজ
হরমুজে অবরোধ: উপসাগরে আটকা ১৫০০ জাহাজ
উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে অবরোধের কারণে। এসব জাহাজের সঙ্গে আটকা পড়েছেন প্রায় ২০ হাজার নাবিক। বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানান জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান। পানামা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ পানামায় আমেরিকার সামুদ্রিক সম্মেলনে বলেন, ‘এই মুহূর্তে প্রায় ২০ হাজার নাবিক ও প্রায় ১
হাজার ৫০০ জাহাজ আটকা রয়েছে।’ গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে তেহরান পুরো অঞ্চলে পাল্টা পদক্ষেপ নেয় এবং বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে নৌ চলাচলে অবরোধ দেয়। ডোমিঙ্গেজ বলেন, ‘বিশ্বে ব্যবহৃত মোট পণ্যের ৮০ শতাংশের বেশি পরিবহন হয় সমুদ্রপথে। আটকে পড়া নাবিকরা নির্দোষ মানুষ, যারা প্রতিদিন অন্য দেশের
স্বার্থে কাজ করেন। কিন্তু নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে তারা আটকা পড়েছেন।’ তিনি পরে সাংবাদিকদের জানান, ‘৩০টির বেশি জাহাজে হামলার ঘটনায় ১০ জন নাবিক প্রাণ হারিয়েছেন।’ আইএমও প্রধান নাবিকদের প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি এড়াতে উপসাগরীয় অঞ্চলে জাহাজ না পাঠানোর আহ্বান জানান। বর্তমানে যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় চালুর প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। সূত্র: এএফপি
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত