বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হরিণটানা পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতার: দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার
logo

হরিণটানা পুলিশের অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেফতার: দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার

খুলনার হরিণটানা থানায় একটি দস্যুতার মামলা হয়। ছিনতাই কারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য মামলার নিবিড় তদন্ত শুরু করে থানা পুলিশের একটি চৌকস টিম। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের সনাক্ত করা হয়। 

এরই ধারাবাহিকতায় গত ২৮ মে দুপুরে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী থানাধীন বসুন্দিয়া জঙ্গলবাধাল এলাকা হতে আসামী ১) দেলোয়ার সরকার (২৯) পিতা-নিজাম উদ্দিন @ স্বপন সরকার. সাং-ইসলাম নগর.ময়ূর ব্রীজ কাদেরের কালভাটের পাশে, থানা-হরিণটানা.২) রিয়াদ খলিফা (২২) পিতা-মোঃ শাহিন খলিফা, সাং-কেনাভাঙ্গা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট.এ/পি সাং-সোনাডাঙ্গা নবীনগর. থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৩) সাইফুল গাজী (৩২) পিতা-মৃত মাগরেব গাজী.সাং-আইডিয়াল কলেজ রোড, থানা-সোনাডাঙ্গা মডেল. জেলা-খুলনাদেরকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামী দেলোয়ারের হেফাজত হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি চাপাতি ও বাদীর নিকট হতে ছিনিয়ে নেওয়া ১টি স্যামস্যাং মোবাইল এবং ১টি ট্যাব উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৯ মে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বটতলী বাজার হতে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি SUZUKI মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপর আসামী তুষার শেখ (২০) পিতা-গোলাম মোস্তফা শেখ, সাং-বারাসাত, থানা-তেরখাদা, এ/পি সাং-খানজাহান নগর. থানা-হরিণটানা, খুলনাকে গতকাল শুক্রবার ৩০ মে বিকেলে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায় গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার ছিনতাইকারী। তারা নগরীর বিভিন্ন থানা এলাকায় চুরি, ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আত্মগোপন করে থাকে। মামলাটির তদন্ত অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন