বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হোমনায় মফস্বল সাংবাদিক ফোরামের ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা
logo

হোমনায় মফস্বল সাংবাদিক ফোরামের ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

কুমিল্লার হোমনায় মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে হোমনা শাখার বিএমএসএফের ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। 
এতে দৈনিক মানবজমিন ও এশিয়ান টিভির হোমনা প্রতিনিধি সৈয়দ আনোয়ার কে সভাপতি ও দেশরূপান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি কবি দেলোয়ার কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
উপজেলার সদরে ফুড সিটি রেস্টুরেন্টের হলরুমে সাংবাদিকদের মতামত ও প্রস্তাব সমর্থনের মাধ্যমে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের এ কমিটি ঘোষণা করা হয়।
এতে নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোরশিদ আলম, সহ-সভাপতি পদে রয়েছেন মো. আবুল কাশেম, মো. মনিরুজ্জামান মিয়া, মো. মুকবুল হোসেন, মো. শফিকুল ইসলাম মুন্না, মো. রহুল আমিন ও আতিকুর রহমান। 
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. তপন মিয়া সরকার, মো. মঈনুল ইসলাম মিশুক ও মো. শরিফ সরকার, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. গিয়াস উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান বাবু।
এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মো. তরিকুল ইসলাম তারেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাসেল আহমেদ,  মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, অর্থ সম্পাদক মো. জয়নাল সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনিছুর রহমান, ক্রীড়া সম্পাদক হিসেবে সাইদুর রহমান (শামীম) দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, মো. ওমর ফারুক, মো. মামুন হাসান, মো. গাজী আল আমিন হোসেন, মো. মেহেদী হাসান, মো. মাহফুজ, মো. নাসির উদ্দিন মাহাবুব, মো. রোমান, মো. রুবেল রানা এবং মো. বশির আহম্মেদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জানান, সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য ও ঝুঁকির মধ্যে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। এই সংগঠন সেই অবহেলিত কণ্ঠস্বরকে সংগঠিত ও শক্তিশালী করতেই কাজ করবে।

খুঁজুন