বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মায়ের সামনেই শিশুর মৃত্যু
logo

হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মায়ের সামনেই শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মায়ের সামনেই ফাইজা আক্তার নামের দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরের ভিতরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি)এর সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। মায়ের সামনে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বছরের শিশু ফাইজার। হৃদয়বিদারক এই দৃশ্য প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। 

তিনি অভিযোগ করে বলেন, গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।

দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশাল জেলার ওজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।

দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের ও উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। সেখানে শোকাহত বাবাকে জড়িয়ে ধরে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন। 

তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। আমি একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবো।

নিহত শিশুর বাবা গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।

এদিকে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন