বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ
logo

হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

কুমিল্লার হোমনার দুলালপুরে আউশ মৌসুমে চাষাবাদে উৎসাহিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় দুলালপুর বাজারে দুলালপুর ইউনিয়নের ৩নং, ৪নং, ৫নং ওয়ার্ডের ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় সার ও ধান বীজ বিতরণ করেন দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান ও সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রধান।

প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ (ব্রি ধান-৯৮), ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইয়ানুছ মিয়া প্রধান বলেন, কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষি প্রণোদনার সার ও ধান বীজ দুলালপুর ইউনিয়নের ৯০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। ৩নং, ৪নং ,৫নং ওয়ার্ডের ৩০ জন কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধান বীজ আমি নিজে বিতরণ করেছি। এছাড়াও অন্য ওয়ার্ডের কৃষকদের মাঝে প্রতিনিধির মাধ্যমে সার ও ধান বীজ বিতরণ করা হয়।

খুঁজুন