বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
logo

হজযাত্রীদের সরাসরি রোদ এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছে দেশের হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার । সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত গরম ও তীব্র রোদে হজযাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

হজযাত্রীদের ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া, প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে না থাকা এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া হাঁটাচলার সময় ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ছায়াযুক্ত পথ ব্যবহার এবং শরীরে পানিশূন্যতা এড়াতে নিয়মিত পানি পান করার কথাও বলা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্বাচ্ছন্দ্যময়ভাবে ইবাদত-বন্দেগি সম্পন্ন করতে হজযাত্রীদের অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকা জরুরি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবছর হজযাত্রীদের সচেতন করতে সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিতভাবে সচেতনতামূলক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এবং তা হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।

খুঁজুন