বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন হিরো আলম গ্রেপ্তার
logo

হিরো আলম গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু।

হিরো আলমের সাবেক স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে।

রিয়া মনির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এর আগে। জামিনের শর্ত ভঙ্গ করায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেন মামলার বাদী রিয়ামনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেছিলেন, রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়ামনির করা মামলায় জামিনে ছিলেন হিরো আলম। কিন্তু জামিনে থাকার কোনো শর্তই তিনি মানছিলেন না।

তিনি আরও বলেন, তাই রিয়ামনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে তাই হিরো আলমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

প্রসঙ্গত, গত ২৩ জুন রিয়া মনির দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, দাম্পত্য কলহে রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে মীমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় একটি বাসায় রিয়া মনিকে ডেকে নেন তিনি। সেখানে অজ্ঞাতনামা ১০-১২ জনসহ উল্লিখিত দুই আসামি হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেন রিয়া মনিকে। সেই সঙ্গে তার গলার স্বর্ণের চেইনও নিয়ে যান অভিযুক্তরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন