বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হিন্দু যুবকের ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী,সর্বোচ্চ শাস্তি দাবীতে বিক্ষোভ
logo

হিন্দু যুবকের ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী,সর্বোচ্চ শাস্তি দাবীতে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু যুবকের বিরুদ্ধে অপহরণের পর তিনদিন আটকে রেখে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে
ধর্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে শুক্রবার জুমার নামাজ শেষে পৃথক এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন মুসুল্লীরা।

এলাকাবাসী, ওই ছাত্রীর পরিবার, মুসুল্লী ও পুলিশ সূত্রে জানা
গেছে, ওই ছাত্রীর পরিবার ও ধর্ষক জয় কুমার দাস কালিয়াকৈর
উপজেলার মৌচাক এলাকায় একই মালিকের বাড়িতে ভাড়া নিয়ে
বসবাস করে আসছিলেন। এ সুযোগে ধর্ষক যুবক জয় নানা
প্রলোভন দেখিয়ে ১৩ বছরের ওই মাদ্রাসা ছাত্রীর সম্পর্ক তৈরি
করে। এরই মধ্যে গত শনিবার হঠাৎ করেই ওই মাদ্রাসা ছাত্রী
নিখোঁজ হন। 

অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন তার পরিবার। কিন্তু তিন দিন পর বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মৌচাক ষ্টেশন এলাকায় অসুস্থ অবস্থায় তাকে দেখতে পান প্রতিবেশীরা। সেখানে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তারা ওই ছাত্রীকে উদ্ধার করে মৌচাক ভাড়া বাসায় নিয়ে যান। পরে তার জ্ঞান ফিরলে তাকে অপহরণ ও ধর্ষণের ঘটনা পরিবার ও প্রতিবেশীদের জানায় ওই ছাত্রী। গত তিন দিন আগে জয় দাসের বোন জামাই সঞ্জিত ও মামা লোকনাথ বাড়ির পাশ থেকে তাকে তুলে নিয়ে যান। 

পরে তারা মৌচাক ষ্টেশনে জয় দাসের কাছে তাকে তুলে দেন। এরপর মেলায় যাওয়ার কথা বলে তাকে নিয়ে যান ওই হিন্দু যুবক। পরে তিনি একটি বাসা নিয়ে তিন দিন আটকে রেখে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে আর কিছু বলতে পারেনি ওই ছাত্রী। এমন কি ধর্ষক হিন্দু যুবক ওই ছাত্রীর তার গলায় থাকা স্বর্ণের চেইনটিও নিয়ে

গেছেন। এসব ঘটনা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে তার মা ধর্ষকের দোকানে যান। তার মেয়েকে ধর্ষণের বিষয় জানতে চাইলে
ধর্ষকের বোন জামাই ও মামা লোকনাথ উল্টো ওই ছাত্রীর মাকে
মারধর করে। ওই মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও প্রতিবাদ করলে তার
মাকে মারধরের ঘটনা মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 

বিষয়টি ভাইরাল হলে বুধবার রাতেই মৌচাক থেকে ধর্ষক জয় কুমার দাস ও তার মামা লোকনাথকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইলের বাসিন্দা। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের হলে গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলহাজগে ও ওই ছাত্রীর ডিএনএ পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। 

এদিকে হিন্দু যুবক এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর তিন দিন আটকে রেখে তাকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ফুসে উঠছেন মুসুল্লীরা। শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাসস্টেশনে উপজেলা মডেল মসজিদ ও মৌচাক এলাকায় পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেছেন মুসুল্লীরা। 

এসময় ১৩ বছরের মুসলিম কিশোরী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণকারী জয়সহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন মুসুল্লীরা।
ওই ছাত্রীর মা জানান, গত এক বছর ধরে মৌচাক এলাকায় বাসা
ভাড়া নিয়ে স্থানীয় কারখানার কাজ করে আসছি। একই বাসায়
অপর কক্ষে ওই ছেলের মামা লোকনাথ ও তার পরিবার ভাড়া থাকতেন।

এ সুযোগে তারা লুডু খেলতে আমার মেয়েকে ডেকে নিয়ে যেতেন। তারা স্বামী-স্ত্রী দুজনে তাদের ভাগনে জয় দাসের সঙ্গে সম্পর্ক করে দিয়েছিল। এর পর আমার মেয়েকে অপরহরণের পর তিনদিন আটকে রেখে মেয়েকে ধর্ষণ করে। আবার মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি-দমকি দিচ্ছেন আসামীর স্বজনরা। 

এর সুষ্ঠ বিচার চাই।এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন