দিনাজপুরের হিলি সবজি বাজারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ১৩০ টাকা। প্রকার ভেদে ৩০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি হিসেবে। ক'দিনের টানা বর্ষায় কৃষকের মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় দাম বাড়ছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে হঠাৎ অতিরিক্ত দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিপ্রতি ১৩০ টাকা। এক সপ্তাহ আগে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিলো ৩০ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে প্র্রকার ভেদে ১৬০ টাকা কেজি হিসেবে। হঠাৎ দাম বাড়ায় হতাশ সাধারণ নিম্ন আয়ের মানুষ।
হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক বলেন, কয়েকদিন আগেও মাত্র ৩০ টাকা কেজি কাঁচামরিচ কিনলাম, আজ সেই মরিচ কিনতে হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। এতো দাম বাড়লে আমরা চলবো কি করে।
রফিকুল ইসলাম নামের আরএক ক্রেতা বলেন, বাজারে কাঁচামরিচের ঝাঁজ অনেক বেশি। আগে ঝাঁজ কম ছিলো, তাই এক থেকে দুই কেজি করে কিনতাম, আজ মরিচের ঝাঁজ অনেক, তাই হাফ কেজি কিনলাম।
হিলি বাজারে কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, এক সপ্তাহ আগেও ৩০ টাকা কেজি হিসেবে কাঁচামরিচ বিক্রি করেছিলাম। আজ প্রকার ভেদে ১২০ থেকে ১৬০ টাকা কেজি বিক্রি করছি।
তিনি আরও বলেন, কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় কৃষকের জমিতে মরিচসহ ফুল নষ্ট হয়ে গেছে। যার কারণে বাজারে কাঁচামরিচের আমদানি একেবারে কমে গেছে। এই কারণে আমাদের বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছি। আবহাওয়া ভাল হলে দাম কমে যেতে পারে।
এদিকে বৃহম্পতিবার বিকেল ৫ টায় ভারত থেকে দুটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। ভারতে ঝারখান রাজ্যে থেকে গঙ্গেস্বরি ইন্টারন্যাশনাল নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান মরিচ রপ্তানি করছেন। আর হিলি বন্দরের এন.পি ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করেন। এদিকে ১৫ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে, আগামী শনিবার আরও বেশী আমদানি হবে বলে জানান আমদানি কারক।
দেশের বাজারে সম্প্রতি কাঁচা মরিচের দাম উর্দ্ধগতি হওয়ায় আমদানি শুরু করেছেন বলে জানান সংশ্লিষ্টরা। এর আগে গেল বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব