বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হিলিতে ৫৮০ পিস এ্যাম্পোল ও ৩১০পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ
logo

হিলিতে ৫৮০ পিস এ্যাম্পোল ও ৩১০পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৮০ পিস নেশাজাতীয় এ্যম্পোল ও ৩১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে হিলির উত্তরবাসুদেবপুরের বালুরচড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন,হিলির উত্তরবাসুদেবপুর এলাকার জহুরুল ইসলামের স্ত্রী শানু বেগম, তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়া এবং মহিলা কলেজ এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন,হিলির উত্তরবাসুদেবপুর গ্রামের বালুরচড় এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের একটি বিশেষ দল শানু বেগমের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫৮০ পিস নেশাজাতীয় এ্যম্পোল ও ২৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এঘটনায় শানু বেগম,তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়াকে আটক করা হয়। এদিকে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আশিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক আজ দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন