সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের হাকিমপুরে হিলিতে ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ীতে ও জমিতে চাষযোগ্য সবজি এবং মাঠ পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে মোট ৪৬০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৮০ জন কৃষককে ৭ ধরনের সবজি বীজ দেয়া হয়। আরও ২৮০ জন কৃষককে ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে সারসহ ৪ প্রকার সবজি বীজ দেয়া হয়েছে।
এসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্পসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, সরকারের লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করা। কৃষকদের কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আগ্রহ বাড়াতে নিয়মিতভাবে কৃষি সহায়তা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা বিনামূল্যে প্রাপ্ত বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
-খবরপ্রতিদিন/ সি.ব