বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাস্ক মিলন (বাঙ্গি) আমদানি হয়েছে
logo

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাস্ক মিলন (বাঙ্গি) আমদানি হয়েছে

মাসুদুল হক রুবেল,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:- দীর্ঘদিন পর আবারো রমজান সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে মাস্ক মিলন (বাঙ্গি) ফল। আমদানিকারকরা বলেন দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে আমাদনিকারক এই ফল। আমদানির ফলে সরকারের রাজস্ব বৃদ্ধির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের আয় বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আজ শনিবার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় একটি ট্রাকে প্রায় ৮ টন ৭শ কেজি মাস্ক মিলন নিয়ে একটি চালান দেশে প্রবেশ করে। ভারত থেকে মাস্ক মিলন আমদানি করছে রোশনি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
আমদানিকারকের প্রতিনিধি অহিদুল রহমান রিপন বলেন, আসন্ন রমজানে দেশে বিভিন্ন ধরনের ফলের বাড়তি চাহিদা থাকে। সে চাহিদার কথা বিবেচনা করে আজ প্রথমবারের মতো ভারত থেকে মাস্ক মিলন আমদানি করা হয়েছে। প্রথম চালানে ৮ টন ৭শ কেজি মাস্ক মিলন আমাদানি হয়েছে।

এইসব মাস্ক মিলন ফলটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব



খুঁজুন