বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু
logo

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু

এক মাস ২০ দিন বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানি অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় চাল আমদানি শুরু করে আমদানিকারকরা।
আজ বুধবার দুপুরে ভারত থেকে ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের দুইটি চাল বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

এর আগে গেলো বছরের ৩০ নভেম্বর সবশেষ চাল আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে। হিলি চালের বাজারের আজকের তথ্যমতে, প্রতিকেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৭১ টাকা দরে,স্বর্ণা- ৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। অন্যদিকে আজ আমদানি করা চাল বন্দরে বিক্রি হচ্ছে ৬৫ টাকা যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে ৫ টাকা কম।

চাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, আজ প্রথম ভারত থেকে দুটি ট্রাকে আমাদের সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় এসব
আমদানিকৃত চাল বন্দরেই প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা দরে।চাল আমদানি আরো বাড়লে দাম আরো কমে আসবে বলে জানান তিনি।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগোনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, গেলো ১৮ই জানুয়ারি অনুমতি দেওয়ার পর আজ থেকে আমদানিকারকরা ভারত থেকে চাল
আমদানি শুরু করেছে। আমদানিকৃত এসব চালের মান পরীক্ষা- নিরীক্ষা করে ছাড়করণের অনুমতি দেওয়া হচ্ছে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি
পেয়েছে।

হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান বলেন,আজ ভারত থেকে দুইটি ট্রাকে ৭৭টন চাল আমদানি হয়েছে। আমদানিকৃত চাল গুলো ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ণ করা হচ্ছে। দ্রুত বাজারজাত করণে আমদানিকারকদের সবধরনের সহযোগিতা করা হচ্ছে।

খুঁজুন