বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা হিলি সীমান্তে ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যম্পোলসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি
logo

হিলি সীমান্তে ফেনসিডিল ও নেশাজাতীয় এ্যম্পোলসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ফেনসিডিল,নেশাজাতীয় এম্পোল ও ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। আজ ভোররাত সাড়ে ৪টার দিকে হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ৭নং সাব পিলার সংলগ্ন স্টেশনের পার্শ্বের এলাকা থেকে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির হিলি সিপি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক বলেন,ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে চোরাকারবারী দল দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদ পায়। সেই খবরে আমিসহ বিজিবির একটি টহল দল সীমান্তের ওই এলাকায় অবস্থান নেয়। ভোররাত সাড়ে ৪টার দিকে ভারত থেকে এক চোরাকারবারী একটি বস্তা নিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করে। এসময় বিজিবির কাছাকাছি চলে আসলে আমাদের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পুনরায় ভারতে পালিয়ে যায় ওই চোরাকারবারী।পরিত্যাক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে তার ভেতর হতে ফেনসিডিল ৬৫ বোতল,নেশাজাতীয় এম্পোল ৯৮৫পিস, ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৮হাজার পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলির সিজার মুল্য ১৩লাখ ৭৬হাজার ৫৬০টাকা।

সিংক:অসীম কুমার মারাক,সুবেদার,হিলি সিপি বিওপি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন