কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোট প্রদান করেন তিনি।
ভোট শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবনতি যেন না ঘটে এটা আমরা চাই না। আমরা আশা করি, আপনারা সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখবেন। ভোটের কারণে কারো সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি হোক, তা আমরা প্রত্যাশা করি না।
তিনি জানান, তার আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটারের জন্য এটি প্রথম ভোট। এ কারণে ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের পরিস্থিতি কতটা পরিবর্তন হয়, তা দেখা যাবে। তবে আশা করি উৎসাহ বজায় থাকবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন।
এজেন্টদের প্রবেশে কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর পাওয়া যায়নি। যদি কোনো প্রক্রিয়াগত জটিলতার বিষয় আসে, আমরা তা জানাবো, যোগ করেন তিনি।
সহিংসতার আশঙ্কা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কোনো সহিংসতা বা শঙ্কা চাই না। ভোট উৎসবের মতো। ভোট ভয়ের বিষয় নয়। মানুষ যার যা ইচ্ছা, যাকে ইচ্ছা ভোট দেবে।
তবে সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, গত দুই দিনে ভোটারদের ভোটকেন্দ্রে না আসতে নিরুৎসাহিত করা এবং তার বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার মতো বক্তব্য শোনা গেছে। এ ধরনের বক্তব্যকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ ভোট দিয়ে যা বললেন
হাসনাত আবদুল্লাহ ভোট দিয়ে যা বললেন
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোট প্রদান করেন তিনি। ভোট শেষে দেবীদ্বারবাসীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনি যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য ব্যক্তিগত সম্পর্কের অবনতি যেন না ঘটে এটা আমরা চাই না। আমরা আশা করি, আপনারা সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখবেন। ভোটের কারণে কারো সঙ্গে নেতিবাচক সম্পর্ক তৈরি হোক, তা আমরা প্রত্যাশা করি না। তিনি জানান, তার
আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটারের জন্য এটি প্রথম ভোট। এ কারণে ভোটারদের মধ্যে আগ্রহ ও উৎসাহ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের পরিস্থিতি কতটা পরিবর্তন হয়, তা দেখা যাবে। তবে আশা করি উৎসাহ বজায় থাকবে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন। এজেন্টদের প্রবেশে কোনো সমস্যা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর পাওয়া যায়নি। যদি কোনো প্রক্রিয়াগত জটিলতার বিষয় আসে,
আমরা তা জানাবো, যোগ করেন তিনি। সহিংসতার আশঙ্কা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কোনো সহিংসতা বা শঙ্কা চাই না। ভোট উৎসবের মতো। ভোট ভয়ের বিষয় নয়। মানুষ যার যা ইচ্ছা, যাকে ইচ্ছা ভোট দেবে। তবে সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে তিনি বলেন, গত দুই দিনে ভোটারদের ভোটকেন্দ্রে না আসতে নিরুৎসাহিত করা এবং তার বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার মতো বক্তব্য শোনা গেছে। এ ধরনের বক্তব্যকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে মন্তব্য করেন তিনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত