বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিধবার বসতঘর পুড়ে ছাই
logo

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিধবার বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নুরের নাহার নামের এক বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুনগর গ্রামের করিম ড্রাইভারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ওই নারীর শেষ সম্বল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরের নাহার কান্নাজড়িত কণ্ঠে জানান, সকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তাঁর তিন কক্ষবিশিষ্ট বসতঘরে আগুন ধরে যায়। পরনের কাপড় ছাড়া আর কিছুই তিনি রক্ষা করতে পারেননি। রমজান মাসে এলাকার বিভিন্ন মানুষ তাঁকে ফিতরা ও জাকাত বাবদ ৫০ হাজার টাকা দিয়েছিলেন। সেই নগদ টাকাসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আক্ষেপ করে আরও বলেন, দুই বছর আগে তাঁর স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে এই শেষ আশ্রয়স্থলেই তিনি বসবাস করছিলেন। সেটিও আজ আগুনে পুড়ে গেল। এখন ছেলেদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন এই অসহায় নারী।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার সাহলং মারমা জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্যমতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

খুঁজুন