বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব: ছাত্রদল সেক্রেটারি
logo

গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে হাজারবার গুপ্ত বলব: ছাত্রদল সেক্রেটারি

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন ছাত্রশিবিরকে উদ্দেশ করে, ‘একবার গুপ্ত বলায় যদি এত জ্বালা হয়, তাহলে প্রতিটি ক্যাম্পাসে হাজারবার গুপ্ত বলব।’

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় চট্টগ্রাম সিটি কলেজের দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জানা যায়, চট্টগ্রাম সিটি কলেজের একটি দেয়ালে গ্রাফিতির নিচে ‘ছাত্ররাজনীতি ও ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস’ লেখা ছিল। পরে কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে ‘ছাত্র’ শব্দটি মুছে দিয়ে ‘গুপ্ত’ শব্দ লিখে দেন। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সমাবেশে নাছির উদ্দিন নাছির বলেন, দেয়ালে লিখনকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ছাত্রশিবির ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তিনি অভিযোগ করেন, যেখানে ছাত্রশিবির তুলনামূলকভাবে শক্তিশালী, সেখানেই তারা সংঘর্ষে জড়াচ্ছে এবং চট্টগ্রামে এসব ঘটনার হার বেশি।

তিনি আরও বলেন, ছাত্রদলের কোনো কর্মীর ওপর হামলা হলে তার জবাব দেওয়া হবে, তবে কোনো ধরনের সংগঠনগত শৃঙ্খলাভঙ্গ হলে দল ব্যবস্থা নেবে।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, কিছু উসকানিমূলক কর্মকাণ্ড ও ‘মব কালচার’ ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর থেকে তারা সহনশীলতার পরিচয় দিয়েছেন, তবে উসকানিমূলক কর্মকাণ্ড চলতে থাকলে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও কবি নজরুল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুঁজুন