বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গ্রামীণ নামফলক দেখেই আগুন-ককটেল বিস্ফোরণ,আতঙ্ক ছড়ানোর চেষ্টা দুর্বৃত্তের
logo

গ্রামীণ নামফলক দেখেই আগুন-ককটেল বিস্ফোরণ,আতঙ্ক ছড়ানোর চেষ্টা দুর্বৃত্তের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন ও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরে সোমবার সকালে গ্রামীণ নামফলক দেখেই যেন আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পৃথক স্থানে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী, ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ অবস্থিত। সোমবার ভোর পৌনে ৫টার দিকে ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে নামফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পরে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই নামফলকের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই প্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা সুপারভাইজার সিরাজুল ইসলাম জানান, ভোর পৌণে ৫টার দিকে কিছু দুর্বৃত্ত কারখানার সামনে থাকা নামফলকে অগ্নিসংযোগ করে। এর পাশাপাশি একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আমরা পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।

অপরদিকে একই দিন ভোর ৫টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নামফলকে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম জানান, ভোর ৫টার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে আমাদের প্রতিষ্ঠানের সামনে আসে। এসময় তারা মোটরসাইকেল থামিয়ে

আমাদের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা বিস্ফোরণ করে। এ ঘটনা ঘটিয়ে মুহুর্তের মধ্যেই পালিয়ে যায় ওই দুর্বৃত্তরা। এসব প্রতিষ্ঠানসহ এলাকাবাসী জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন ও ককটেল বিস্ফোরণ করা হয়েছে। কিন্তু গ্রামীণ
নামফলক দেখেই যেন আগুন ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পৃথক স্থানে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়ে অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে দুর্বৃত্তরা। তবে এসব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থার দাবী জানান তারা।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ভোররাতে দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে ওই প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু কে বা কাহারা এসব ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত করা হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত কওে দ্রুতই আইনের আওতায় আনা হবে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সজাগ রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন