বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গৌরবের ৪১ তম বছরে উলিপুর প্রেসক্লাব
logo

গৌরবের ৪১ তম বছরে উলিপুর প্রেসক্লাব

কুড়িগ্রামের উলিপুরে গৌরবের ৪১ তম বছরে পদার্পণ করেছে উলিপুর প্রেসক্লাব। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী শেষে প্রেসক্লাবের হল রুমে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি মাও: মমতাজুল হাসান করিমি। 

সাধারণ সম্পাদক লক্ষণ সেন গুপ্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্পাদক যথাক্রমে মন্জুরুল হান্নান ও মোন্নাফ আলী, সাংবাদিক নূর বক্ত মিয়া, আমন্ত্রিত অতিথি উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন বর্মন, ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম সিদ্দিকী, কমরেড দেলোওয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান সরকার, সাংবাদিক জাহিদ হাসান, শিমুল দেব, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উলিপুর প্রেসক্লাব ভবন তিন দিনব্যাপী আলোকসজ্জায় সজ্জিত করা হয়। 

খুঁজুন