বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক
logo

গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম
শাহাবুদ্দিন আজম চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে।

মঙ্গলবার সকাল ১১টায় বেনাপোল চেকপোস্টে তার পাসপোর্ট যাচাইয়ের সময় আটক করা হয়। আটক জি এম শাহাবুদ্দিন আজমের পাসপোর্ট নম্বর ই০০০৭৩৯৪৮।

তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা এবং মৃত মইনউদ্দিনের ছেলে। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকেই তার ভারতে পালানোর গোপন তথ্য ছিল পুলিশের হাতে। সেই অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন বিভাগ সতর্ক ছিল। তার নামে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপালগঞ্জ সদর
থানাতেও রয়েছে আরেকটি হত্যা মামলা।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানিয়েছেন, ইমিগ্রেশনের মাধ্যমে আটক আসামিকে আইনগত প্রক্রিয়ায় গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন