বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
স্বাস্থ্য গোদাগাড়ীতে দুইটি সরকারী হাসপাতালকে ২০০টি বিষধর সাপের ভ্যাকসিন প্রদান করেছে ইউএনও
logo

গোদাগাড়ীতে দুইটি সরকারী হাসপাতালকে ২০০টি বিষধর সাপের ভ্যাকসিন প্রদান করেছে ইউএনও

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা দুইটি সরকারী হাসপাতালকে বিষধর সাপের ভ্যাকসিন(অ্যান্টিভেনম) দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)।

সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ শয্যা বিশিস্ট হাসপাতাকে  ২০০ টি বিষধর সাপের ভ্যাকসিন(অ্যান্টিভেনম) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ভ্যাকসিন গুলো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ তৌহিদুল ইসলামের হাতে তুলে দেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তৌহিদুল ইসলামএখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩১ শয্যা হাসপাতালে রোগীদের অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হবে। তিনি বলেন, অনেকেই সাপে কাটলে প্রথমে ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যান, ফলে রোগীর অবস্থা জটিল হয়ে যায়।

তখন হাসপাতালে আনার পর চিকিৎসকদের কিছু করার থাকে না। তাই যেকোনো সাপে কাটা রোগীকে অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্সে এনে বিনামূল্যে অ্যান্টিভেনম নিতে হবে।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ার কারণে যাতে করে মানুষ জীবন রক্ষা করতে পারে এ জন্য সময়মতো অ্যান্টিভেনম( সাপের ভ্যাকসিন) উপজেলা দুইটি সরকারী হাসপাতালকে ২০০টি অ্যান্টিভেনম( সাপের ভ্যাকসিন)  দেয়া হয়েছে। এ গুলো শেষ হয়ে গেলে আবারো দেয়া হবে বলে তিনি জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন