বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার
logo

গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ইমরান (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার ভোরে শরীয়তপুর জেলার পালং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব নিয়মিত অপরাধ দমনে অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোদাগাড়ী থানার ধর্ষণ মামলার এ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ভিকটিমকে তার স্বামী তালাক দিলে তিনি স্থানীয় প্রাণ কোম্পানিতে চাকরি নেন। এ সময় পরিচয় হয় ইমরানের সঙ্গে এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

পরে গত ২ আগস্ট রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামের একটি ভাড়া বাসায় প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন ইমরান। এ ঘটনার পর ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় মামলা করেন।

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর তারা ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিএসসি রাজশাহী এবং র‌্যাব-৮ সিপিসি-২ মাদারীপুরের যৌথ দল সোমবার ভোরে শরীয়তপুরের পালং এলাকা থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করে। তাকে পরবর্তীতে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন