বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ
logo

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ

রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০গ্রাম হেরোইনসহ  দুইজনবে আটক করেছে  থানা পুলিশ। শুক্রবার ( ২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদী থেকে তাদের গ্রফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে গোলাম মোস্তফা(৪৬) ও নোমান আলী মন্ডলের ছেলে আব্দুর রশিদ(৪০)।
গোদাগাড়ী মডেল থানার এসআই(নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্স-সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুইজন ব্যক্তি নৌকায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পদ্মা নদীর ধারে অবস্থান করছিল। 

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে গোলাম মোস্তফার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করার ব্যাগের ভিতর হতে ৫টি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাদেরকে গ্রেফতার করে।

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও অজ্ঞতানামা ২/৩ জন অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক(ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন,তারা দীর্ঘদিন যাবত পুরিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বাকিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন