বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন
logo

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণভোটে জনগণের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ঘোষিত ২০টি অধ্যাদেশের মধ্যে চারটি বাতিল এবং ১৬টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তাঁরা মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত সরকারের নীতিনির্ধারণে স্বকীয়তার ঘাটতি এবং বাহ্যিক প্রভাবের ইঙ্গিত বহন করে।

জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “গণভোটে জনগণের যে সুস্পষ্ট ম্যান্ডেট এসেছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সরকার যদি বৈধতা দাবি করে, তবে জনগণের রায়কে সম্মান জানানোই হবে তার প্রথম শর্ত।” তিনি আরও বলেন, যেসব শক্তির প্রভাবে অধ্যাদেশ স্থগিত করা হয়েছে, অতীতে তারাই স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল।

এ সময় জাবি শাখার সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, “দীর্ঘদিন গণতন্ত্রের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতায় গিয়ে বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসি এবং সংসদে নীরবতা জনগণের প্রত্যাশাকে হতাশ করছে।” তিনি অভিযোগ করেন, সরকারের ঘোষিত সংস্কার এজেন্ডা থেকেও সরে আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বক্তারা সতর্ক করে বলেন, জনগণের রায় ও গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা পুনরায় রাজপথে নামতে বাধ্য হবে। অবিলম্বে জুলাই সনদসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, জাকসুর কার্যকরী সদস্য ও জাবি ছাত্রশক্তির প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতাকর্মীরা।

খুঁজুন