বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে অবস্থান নিতে পারবেন না
logo

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে অবস্থান নিতে পারবেন না

গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে কোনো ধরনের অবস্থান নিতে পারবেন না। তবে তারা সাধারণ জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন, বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


শুক্রবার (৩০ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, গণভোট নিয়ে সরকার কোনো অর্থ ব্যয় করেনি এবং এ বিষয়ে নতুন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। আমরা কেবল আইনকে রেফার করে বিষয়টি স্পষ্ট করেছি। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ নম্বর ধারায় বলা আছে, সাধারণ নির্বাচনে যা যা নিষিদ্ধ, তা গণভোটের ক্ষেত্রেও নিষিদ্ধ। সাধারণ নির্বাচনের মতোই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো পক্ষ বা বিপক্ষে অবস্থান নিতে পারবেন না।


তিনি আরও বলেন, পটুয়াখালীতে নির্বাচনী প্রস্ততি দেখে আমি খুবই সন্তুষ্ট। আশা করছি এখানে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এ বছর নির্বাচনের সার্বিক পরিস্থিতি অনেক ভালো।


পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরী। সভায় সহকারী রিটার্নিং অফিসারগণ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কোর অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

খুঁজুন