ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায় না? যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, আর যারা সংস্কার চায় না তারা বলবে না।’
বিএনপি সংস্কার চায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক—এটা কি চাই না? চাই তো। আমার দেশ যেন এক ব্যক্তির শাসনে নষ্ট না হয়, আগের মতো ফ্যাসিস্ট না হয়; জবাবদিহিতা থাক—তাই না? এটাকেই আমরা বলছি হ্যাঁ ভোট।’
তিনি বলেন, ‘আপনাদের দুইটা ব্যালট দেওয়া হবে—একটাতে থাকবে এমপির ভোট, আরেকটাতে থাকবে গণভোটের হ্যাঁ-না ভোট। আপনি যদি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে সংস্কার হবে। আর যদি ‘না’ ভোট দেন, তাহলে সংস্কার হবে না। তাহলে তো আবার পেছনে পড়ে যাবো। এজন্য সবাই আমরা সংস্কার ও পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটে সিল মারবো।
মির্জা ফখরুল বলেন, ‘এই ভোটে সিদ্ধান্ত হবে—বাংলাদেশটা আগের মতো চলবে, না নতুনভাবে সুন্দর করে চলবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, টগবগে যুবক—সবাই তো দেখেছে। যে প্রধানমন্ত্রী হবে, তাকে আমরা চাই একজন তরুণ মানুষ, যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করবে। তাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে হবে।’
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে। আমি আপনাদের জোর দিয়ে বলতে চাই—নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান, যেন কেউ আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করার সাহস না পায়।’
তিনি আরও বলেন, ‘একটা কথা সবসময় মনে রাখবেন—আমরা বিএনপি, আমি মির্জা ফখরুল আলমগীর আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এখানে আমার ভাইয়েরা আছে—তারাও আপনাদের পাশে আছে।’
সভায় উপস্থিত সকলের কাছে বিএনপির মহাসচিব আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট চান। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সংস্কার ও পরিবর্তন বাস্তবায়নের জন্য সকলকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায় না? যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, আর যারা সংস্কার চায় না তারা বলবে না।’ বিএনপি সংস্কার চায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংস্কার ও পরিবর্তন চাই। দরজাটা ঠিক হোক, জানালাটা ঠিক হোক—এটা কি চাই না? চাই তো। আমার দেশ যেন এক ব্যক্তির শাসনে নষ্ট না হয়, আগের মতো ফ্যাসিস্ট না
হয়; জবাবদিহিতা থাক—তাই না? এটাকেই আমরা বলছি হ্যাঁ ভোট।’ তিনি বলেন, ‘আপনাদের দুইটা ব্যালট দেওয়া হবে—একটাতে থাকবে এমপির ভোট, আরেকটাতে থাকবে গণভোটের হ্যাঁ-না ভোট। আপনি যদি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন, তাহলে সংস্কার হবে। আর যদি ‘না’ ভোট দেন, তাহলে সংস্কার হবে না। তাহলে তো আবার পেছনে পড়ে যাবো। এজন্য সবাই আমরা সংস্কার ও পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোটে সিল মারবো। মির্জা ফখরুল বলেন, ‘এই ভোটে সিদ্ধান্ত হবে—বাংলাদেশটা আগের মতো চলবে, না নতুনভাবে সুন্দর করে চলবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, টগবগে যুবক—সবাই তো দেখেছে। যে প্রধানমন্ত্রী হবে, তাকে আমরা চাই একজন তরুণ মানুষ, যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করবে। তাই তারেক রহমানের ধানের শীষে ভোট দিতে
হবে।’ হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে, ঠিক তেমনি আপনারও সমান অধিকার আছে। আমি আপনাদের জোর দিয়ে বলতে চাই—নিজের অধিকারের জন্য নিজের পায়ের ওপর দাঁড়ান, যেন কেউ আপনাদের ওপর অন্যায়-অত্যাচার করার সাহস না পায়।’ তিনি আরও বলেন, ‘একটা কথা সবসময় মনে রাখবেন—আমরা বিএনপি, আমি মির্জা ফখরুল আলমগীর আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এখানে আমার ভাইয়েরা আছে—তারাও আপনাদের পাশে আছে।’ সভায় উপস্থিত সকলের কাছে বিএনপির মহাসচিব আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট চান। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত