বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
logo

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আহ্বান জানিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

শনিবার (৩০ মে) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য আমৃত্যু কাজ করে গেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তার ঐতিহাসিক উত্থান ঘটেছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ভিত্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ। তাদের আদর্শ ধারণ করেই বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি করছে। মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মূল চেতনা অনুযায়ী দেশে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করা হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাতেই পরিচালনা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় তিনি সবচেয়ে বেশি লড়াই ও ত্যাগ স্বীকার করেছেন।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনায় দোয়া করা হয়।

খুঁজুন