বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় গণমুখী ১০ উদ্যোগ নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন
logo

গণমুখী ১০ উদ্যোগ নিশ্চিত করেছে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনগণের সুবিধায় ১০টি গণমুখী বিষয় নিশ্চিত করা হয়েছে বলে।

সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ঈদকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা, গণপরিবহন ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, শ্রমিকদের বেতন পরিশোধ এবং গণপরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ।

মাহদী আমিন বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে মানুষ যেন স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করতে পারে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন দিবস পালনে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ নেয়া হতো। কিন্তু এবার সেই ধরনের কোনো চাপ সৃষ্টি করা হয়নি।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বাধ্য করা হয়নি। শিক্ষার্থীদেরও রোদে দাঁড় করিয়ে রাখা হয়নি। রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে অনেক দেশেই দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ শেষ পর্যায়ে গিয়ে সীমিত আকারে দাম সমন্বয় করেছে। অন্যান্য দেশের তুলনায় দেশে জ্বালানির দাম এখনো কম রয়েছে বলেও দাবি করেন তিনি।

খুঁজুন